বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া আসিফ মাহমুদের সাক্ষাৎকার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে খাটো করেছে। আন্দোলকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, সিটি করপোরেশন এবং ঢাকায় নতুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের প্রভাব এবং আধিপত্য বিস্তারের জন্যই তাকে মেয়র হিসেবে শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আন্দোলন মেয়র হবার জন্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই এটি করা হয়েছে বলে জানান ইশরাক হোসেন।
Leave a Reply