1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে: ট্রাম্প

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্তের মতো যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এই কাজ করার পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি।

‘কিন্তু আমরা যদি সেই হামলায় সফল না হতাম? ওই হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ওই হামলাই যুদ্ধ শেষ করেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু মূলত ওই হামলাই যুদ্ধ শেষ করেছে।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। এই হামলাই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে। আমরা যদি সেটা শেষ না করতাম, তাহলে এখনও যুদ্ধ চলতো।

সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইরান-ইসরাইল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরাইলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন।

‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’

মঙ্গলবার ইরান ও ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়। -সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park