জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে।
শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
জামায়াত আমীর বলেন, রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থের উর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা জামায়াতের নেতাকর্মীরা।
Leave a Reply