1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তিতে অনিশ্চয়তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পঠিত

ভারতজুড়ে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ মুক্তি পাবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। তবে একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও বুধবার পর্যন্ত সেন্সর না পাওয়ায় বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তিতে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

বিষয়টি নিয়ে সিনেমাটির পরিবেশক অনন্য মামুন জানান, সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। যদি বৃহস্পতিবার সেন্সর পায় তাহলে এ দিনই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’।

এ দিকে ‘জওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও উন্মাদনা থেমে নেই সিনেমাটি নিয়ে বাংলাদেশি শাহরুখ ভক্তদের। এরইমধ্যে হলো ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিশ্চিত করে ফেলেছে অভিনেতার ভক্তরা।

জানা গেছে, বাংলাদেশে শাহরুখ ভক্তদের অফিশিয়াল টিম ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’র সদস্যরা এই আয়োজন করতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন এই গ্রুপের গ্রুপের অন্যতম সদস্য মেহেদী হাসান।

তিনি বলেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল ভাড়া করেছি আমরা। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখবেন তারা।

অগ্রিম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও।

যেহেতু সেন্সর হয়নি, তাই হল কর্তৃপক্ষের সঙ্গে সেভাবেই চুক্তি করেছেন বলে জানিয়ে মেহেদী আরও বলেন, আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই ‘জওয়ান’ মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখব।

এ দিন শাহরুখের ‘জওয়ান’ দেখতে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’র এই ইভেন্টে উপস্থিত থাকবেন নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ। এছাড়াও শোবিজের একাধিক তারকার উপস্থিত থাকার বিষয়টি পেজ থেকে জানানো হয়েছে!

গেল মাসেই ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির অনুমতি পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। ইতোমধ্যে সেন্সরেও জমা দিলেও, এখনও মেলেনি ছাড়পত্র।

‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি। এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park