1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম কাস্টমস হাউজ বন্ধ রাখায় কমিশনার জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ জুন এবং ২৮ জুন (শনিবার) জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়করসহ সকল দফতর খোলা রাখার নির্দেশনা ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে ২৮ ও ২৯ জুন (শনিবার ও রবিবার) চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখা হয়। এতে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে।

এ ঘটনায় কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের (পরিচিতি নম্বর ৩০০১১১) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park