1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো চলছে’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নারী, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি দীর্ঘদিন ধরেই মহামারির মতো চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্ণোগ্রাফি। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কিছু ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চোখের আড়ালে থাকে। সেখানে শিশুরা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। ফলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। এসব বন্ধ করতে সরকারের নতুন আইন করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতনের ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি অভিযোগ জমা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের এতো অভিযোগ সমাধানের সক্ষমতা নেই। তবে জনগুরুত্বপূর্ণ অভিযোগের দ্রুত সমাধানের চেষ্টা চলছে। মুরাদনগরের ধর্ষনের ঘটনায় ইউএনওকে প্রধান করে কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে বলেও জানান সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park