1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের যাত্রা দেশ গঠনের: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৪শের গণ অভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছিলাম, এবারের যাত্রা দেশ গঠনের। আমরা স্পষ্টভাবে বলেছি, শুধু ফ্যাসিবাদি সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যেমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আকাংখা।’ জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরের মাদ্রাসা মোড়ে এসব কথা বলেন তিনি।

আরো বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব। সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতির মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনঃগঠনের রূপরেখা থাকবে।

জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্থা শারমিন বলেন, এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে ব্রিটিশ আমল থেকে। এই নাটোর দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই নাটোরের রানী ভবানীর নাম আমাদের মনে আছে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধেী আন্দোলনের সূচনা হয়েছিলো। আমাদেরকে ভুলায় দেবার চেষ্টা করে লাভ নাই। আমাদেরকে আপোষ করার জন্য ডেকে লাভ নাই।

দলের মূখ্য সংগঠক (উত্তারাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক অধ্যাপক জার্জিস কাদের, সিনিয়র সমন্বয়ক আব্দুল মান্নাফসহ নেতৃবৃন্দ।

৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে শুরু হয়ে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park