1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ঢাকায় সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত, সর্বনিম্ন চট্টগ্রামে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ফল প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার। ফলাফলে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন অনুপস্থিত ছিলো চট্টগ্রাম বোর্ডে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বোর্ডওয়ারি ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিলো ৮৩.০৪ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থীর দিক থেকে সবচেয়ে বেশি ছিলো ঢাকা বোর্ডে ৩ হাজার ২৪৮ জন। এরপর রয়েছে দিনাজপুর বোর্ডে ২ হাজার ৮৩৩ জন, যশোর বোর্ডে ২ হাজার ৬৩৯ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৮২ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২৫১ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৬০৩ জন, সিলেট বোর্ডে ৭৯৪ জন এবং সবচেয়ে কম অনুপস্থিত ছিলো চট্টগ্রাম বোর্ডে ৬৪৫ জন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছি। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park