1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দ্য নান টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে সিনেমাপ্রেমীদের। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লক্সসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘দ্য নান টু’।

হলিউডে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয় কনজুরিংকে। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। যার প্রায় সবগুলোই সাফল্য পেয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে ‘দ্য নান’।

এটি ছিল কনজুরিং সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম সিনেমা। ২০১৮ সালে মুক্তি পাওয়া আদিভৌতিক গল্পের এই সিনেমাটি ব্যাপক সাড়া পায় দর্শকদের। এরপর এই ফ্রাঞ্চাইজির আরও কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘দ্য নান’র সিক্যুয়েল দেখার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা।

‘দ্য নান টু’ কনজুরিং ফ্রাঞ্চাইজির নবম সিনেমা। জেমস ওয়ান ও গ্যারি ডোবারম্যানের গল্পে এটি নির্মাণ করেছেন মাইকেল শাভেজ।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, পাঁচ বছরের পরিকল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নান টু’। সিনেমাটি বানাতে আমরা সবাই অনেক মেধা খরচ করেছি এবং শ্রম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে হরর সিনেমা দেখে শুধু মানুষ নয়, ভূতেরাও যেন ভয় পায়।

মূলত সেই চিন্তা থেকেই ‘দ্য নান টু’ নির্মাণ করা হয়েছে। আশা করি, বিগত দিনের সকল হরর সিনেমার ইতিহাস পেছনে ফেলে দেবে এটি।

প্রসঙ্গত, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ‘দ্য নান টু’-তে অভিনয় করেছেন ডেমিয়েন বিচার, টেইসা ফার্মিগা, জোনাস বল্কুয়েট, বনি এরন্স, ইনগ্রিড বিসু, প্যাট্রিক উইলসন ভেরা ফার্মিগা, লিলি টেলর ও সান্দ্রা টেলেসসহ অনেকেই। তবে প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক করিন হার্ডি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park