‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। শহীদদের আত্মার শান্তির জন্য সব মসজিদে বিশেষ দোয়া পড়ানো হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার
Leave a Reply