1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কাভার্ডভ্যান পিষে দিলো সিএনজি, সড়কে ঝড়লো ৫ প্রাণ

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাত্রী জাহিদ ও তার শিশু সন্তান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও আরও দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তারা বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সুরুজ উজ জামান গণমাধ্যমকে জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং দুর্ঘটনা তদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park