1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১০ বছর পর কঙ্গনা-মাধবনের প্রত্যাবর্তন, ‘সার্কল’ নিয়ে জল্পনা তুঙ্গে

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তামিল নায়ক আর মাধবন দীর্ঘ ১০ বছর আগের সিনেমা ‘তনু ওয়েডস মনু’র সিক্যুয়েলে দুর্দান্ত রসায়ন দেখিয়েছিলেন। সেই সফল জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। আসছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘সার্কল’। সিনেমাটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যা ইতোমধ্যে বলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

অভিনেত্রী কঙ্গনা রানাউত ও মাধবন দুজনেই অত্যন্ত দক্ষ। তাই সিনেমাপ্রেমী দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। প্রযোজকরা চাইছেন, ২০২৫ সালের পূজায় সিনেমাটি মুক্তি দিতে। সিনেমাটি বছরের অন্যতম আলোচিত রিলিজ হতে পারে বলেই মনে করছেন অনেকে।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সার্কল’ হচ্ছে একটি প্যান-ইন্ডিয়া সিনেমা। অর্থাৎ এটি একসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ করা হচ্ছে। প্রায় এক বছর ধরে সিনেমার শুটিং হয়েছে ভারতের বিভিন্ন শহরে—উটি, জয়পুর, চেন্নাই ও হায়দরাবাদে। সিনেসার শেষ অংশের শুটিং হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ‘ক্লাব ইলিউশন’-এ।

এ সিনেমাটি প্রযোজনা করছে ট্রাইডেন্ট আর্টস। প্রযোজক রবীন্দ্রন বলেন, কঙ্গনার দক্ষিণ ভারতে জনপ্রিয়তা বাড়ছে এবং এ সিনেমার গল্প এমন, যা আগে কেউ দেখেনি। তিনি বলেন, এটা একদম নতুন ধরনের ছবি, যা দর্শকদের হৃদয় নাড়া দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park