1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে’

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪২ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জণগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এটা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। এর বাইরে অন্য কোনো পথে গেলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে৷

শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, সংস্কার সনদের যেসব কথা বলা হচ্ছে সেসব ঠিক আছে কিন্তু যেটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া। যারা নির্বাচন চায়না তারা কেমন রাজনৈতিক দল, কেন তারা রাজনীতি করে সে প্রশ্নও রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।

আমীর খসরু বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক তৌহিদুল ইসলাম টিপুসহ শিক্ষক নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park