1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের রক্তের প্রয়োজন, সাহায্যে এগিয়ে আসার আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর (এফ-৭ বিজিআই) প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হয়েছে নারী শিশুসহ ২৯ জনকে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে, হতাহতদের জন্য প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এরইমধ্যে অর্ধশতাধিক দগ্ধ মানুষ ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন।

এদিকে, হতাহতদের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এগিয়ে আসছেন। শেখ মইনুল খোকন পোস্ট করে লিখেছেন, উত্তরায় দুর্ঘটনায় হতাহত কারো আইসিইউ লাগলে ‘হিউম্যান এইড রিসার্চ ল্যাব এন্ড হাসপাতালের আইইসিইউ’র সকল সেবা বিনা খরচে প্রদান করা হবে।

কেউ কেউ লিখেছেন যেকোনো প্রয়োজনে সহায়তায় করতে প্রস্তুত। অনেকেই আবার এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে দোয়া করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park