1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিমানবন্দরে জাহিরের গায়ে হাত তুললেন সোনাক্ষী, খুনসুটি নাকি বিবাদ?

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

বলিউড সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বরাবরই খুনসুটি ও ভালোবাসায় মেতে ওঠেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গেও শেয়ার করে নেন এ তারকা দম্পতি। জাহির ইকবাল প্রায়শই সোনাক্ষীর সঙ্গে নানান ধরনের দুষ্টুমি করে থাকেন। তবে এবার অভিনেতার একটি কাণ্ড অভিনেত্রীকে ক্ষিপ্ত করে তোলে। সে কারণে গায়ে হাত পর্যন্ত তুলেছেন সোনাক্ষী সিনহা। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ ভাষায় তিরস্কারও করেছেন তাকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য বিমানবন্দরে। তবে কি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে বছর না ঘুরতেই ভাঙন ধরল? —এমন প্রশ্ন নেটিজেনদের।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোনাক্ষী সিনহা নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রী একটি স্যুটকেসের ওপর এক পা তুলে জুতার ফিতে বাঁধছিলেন। এমন সময় জাহির ইকবাল পেছন থেকে এসে স্যুটকেসে লাথি মারেন।

এতে সোনাক্ষী মেজাজ হারিয়ে জাহিরের গায়ে হাত তোলেন। যদিও পুরো বিষয়টিই নাকি নিছকই মজার ছলেই করেছেন।

তবে ভিডিওতে সোনাক্ষীকে বেশ বিরক্তই দেখা যায়। এমনকি তিনি জাহির ইকবালকে অশ্লীল ভাষায় গালিও দেন বলে ধারণা নেটিজেনদের।

উল্লেখ্য, সাত বছরের প্রেম শেষে গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার সম্পর্ক মেনে নিতে রাজি না হলেও পরে সব বাধা পেরিয়ে আইনি বিয়ের মাধ্যমে তারা একে অপরের জীবনসঙ্গী হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park