মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আইমান (১০) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আইমান নামে অগ্নিদগ্ধ এক শিশুর এইচডিইউতে মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।
Leave a Reply