1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ক্যাপিটাল মার্কেট ইচ্ছে করে লুটপাটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে: আমীর খসরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে ক্যাপিটাল মার্কেটকে ইচ্ছে করে লুটপাটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। তাই এই ক্যাপিটাল মার্কেটের ‍উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আগামীদিনে ক্যাপিটাল মার্কেট আবার ঘুরে দাঁড়াবে জানিয়ে বিনিয়োগ কারীদের সচল থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।

‘অপারেশনাল ফ্রেমওয়ার্ক অব কমোডিটি ডিরাইভেটিভস মার্কেট এন্ড ইটস বিজনেস প্রসপেক্টস’ শীর্ষক ওয়ার্কশপে সভাপতিত্ব করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক এম, সাফিউর রহমান মজুমদার।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার জিডিপির দ্বিগুণ ক্যাপিটাল মার্কেট। ভারত-পাকিস্তানের ও আমাদের চাইতে বহুগুণ বড়। আমাদের যতোটুকু ছিলো তাও লুটপাটের মাধ্যমে শেষ করা হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ব্রোকারদের অবস্থা ভালো না। তারা ধুকে ধুকে চলছেন। তিনি আশা প্রকাশ করেন আবারো ঘুরে দাঁড়াবে ক্য্যাপিটাল মার্কেট। বিনিয়োগকারীদের সরব থাকার পরামর্শ দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park