1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সানাউল্লাহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি হাতে পায় নির্বাচন কমিশন।

চিঠি হাতে পাওয়ার পরই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতিসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে সভা করে নির্বাচন কমিশন। দিনভর বৈঠক শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রার্থীর আচারণবিধি, পোস্টাল ব্যালট পেপার, আরপিও এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় কমিশন। তিনি জানান, ভোটার বাড়ানোর জন্য জেলখানা বা অন্যান্য জায়গায় অনলাইনের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হবে। কারো প্রার্থীতা বাতিল হলে আদালতে গিয়ে ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠির ভিত্তিতে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন। অভিযোগ করেন, এআই এর মাধ্যমে অনেক মিস ইনফরমেশন ছড়িয়ে পরছে। তাই যাচাই বাছাই করে ভিডিও শেয়ার দেয়া পরামর্শ নির্বাচন কমিশনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park