1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মূল অভিযুক্তসহ ৭ জন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন উপ-কমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, রাতে গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কে টু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেফতার করা হয়।

এর আগে, রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিন, জিএমপি বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় থেকে ফয়সাল হাসান এবং ময়মনসিংহের গফরগাও থেকে শাহ জামালকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, গাজীপুরের সদর উপজেলার শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park