1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সবাইকে পেছনে ফেলে ছুটছে বুবলী-শরাফের ‘ময়না’

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের গাওয়া গান ‘ময়না’য় মডেল হয়েছেন তিনি।
চলতি সপ্তাহে সেই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। আর মুক্তির চার দিনের মধ্যেই ‘ময়না’ সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

এর আগে বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। এবার তাকে টপকে শীর্ষ স্থান দখল করে নিয়েছে বুবলীর ‘ময়না’। দর্শকরা গানটিকে লুফে নিয়েছেন।

এদিকে বুবলীর সঙ্গে জুটি হিসাবে ছিলেন মডেল শরাফ আহমেদ জীবন। তাদের উপস্থিতি গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। বিশেষ করে বুবলীর গ্ল্যামার মন ছুঁয়েছে দর্শকদের। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশংসা ভেসে যাচ্ছে বুবলী-শরাফ জুটির পারফর্ম।

‘ময়না’ গানটি মুক্তির পর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছে। শুধু ইউটিউবেই গানটির ভিউ এক মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। আর মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজারেরও বেশি। সেখানে নেটিজেনরা গানটির সিনেম্যাটিক ধাঁচ, সুর ও ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন।

এ গানটি রচনা করেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

এ বিষয়ে দর্শকদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শবনম বুবলী বলেন, এ কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভালো লাগছে গানটি দর্শক পছন্দ করায়।

এদিকে গানটির সাফল্যে উচ্ছ্বসিত সংগীতশিল্পী কোনাল বলেন, দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন। এটা আমাদের টিমের সবার পরিশ্রমের সার্থকতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park