1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পুলিশের জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা কিনবে সরকার

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ‘বডিক্যামরা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই এই বডিক্যামগুলো সংগ্রহ করা হবে, যাতে পুলিশ সদস্যরা এর এআই প্রযুক্তিসহ অন্যান্য ফিচার সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।

তিনি আরও বলেন, ‘জার্মানি, চীন এবং থাইল্যাণ্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই ক্যামেরাগুলো সরবরাহের জন্য। নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের বুকে লাগানো অবস্থায় এই ডিভাইসগুলো ব্যবহৃত হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park