1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। অন্যায়ের ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমাদের সমাজে এ ধরণের ঘটনা ঘটুক কেউ চিন্তাও করতে পারে না। তবে যে জীবন চলে গেছে তার তো কোনও ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এ ঘটনায় জড়িত বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেয়া দরকার সব নেওয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগনকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করা যায়। এ সময় এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে ঘটেনি। কিন্তু অনেকে টাকা উপার্জনের জন্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে থাকেন। আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে নানা নানীকে মেরে ফেলতে যাচ্ছে আর নাতি তার তাকে না বাঁচিয়ে ভিডিও করতে ব্যস্ত। জীবনের চেয়ে তার কাছে ভিডিও দিয়ে পয়সা উপার্জন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ের সমাধান সমাজবিজ্ঞানীরা ভালো দিতে পারবেন। এসবের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত।

নিউমার্কেটে অস্ত্র উদ্ধার নিয়ে বলেন, সেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে তা দেশিয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে। আর লুট হওয়া অস্ত্র নিয়ে বলেন, প্রায় সাতশ অস্ত্র বেহাত হয়েছে। এসব উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে ট্রেনিং শুরু হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনসার বাহিনী। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে। যাতে প্রিজাইডিং অফিসারের ওপর কোনও হামলা না হয়। আগে ২ জন থাকতো এবার ৩ জন থাকবে। আর যেসব বডি ক্যামেরা দেওয়া হবে এসব পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উপর নির্ভর করবে। এক্ষেত্রে জনগণও গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park