1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘আবির গুলালে’র মধ্য দিয়ে বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কয়েক মাসের জল্পনা-কল্পনা ও রাজনৈতিক বিতর্কের পর বলিউডে ফিরছেন পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান। তার অভিনীত ‘আবির গুলাল’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। রোমান্টিক ড্রামাটি ৭৫টিরও বেশি দেশে আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে। বিশ্বব্যাপী মুক্তি পেলেও তালিকায় ভারত নেই। খবর সামা টিভির।

প্রতিবেদনে পাকিস্তানের সম্প্রচার মাধ্যমটি জানায়, ফাওয়াদ খানের আবির গুলাল সিনেমাটি মুক্তির তারিখ ধার্য ছিল গত ৯ মে। কিন্তু গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক প্রাণ হারান। এরপরই পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা আসে। পরে সংঘর্ষে জড়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়। এর জেরে ভারতীয় প্রযোজকরা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সিনেমা মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হন।

দীর্ঘ দিনের বাধার অবশেষে আবির গুলাল আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য প্রস্তুত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতসহ ৭৫টিরও বেশি দেশে সিনেমাটি মুক্তি পাবে। যুক্তরাজ্যে ছবিটির পরিবেশনা করবে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড।

আরতি এস বাগাদি পরিচালিত আবির গুলাল সিনেমাতে ফাওয়াদ খানের বিপরীতে আছেন বাণী কাপুর। এছাড়াও অভিনয় করেছেন লিসা হেডন, ফরিদা জলাল, সোনি রাজদান, পরমিত সেঠি ও রাহুল ভোহরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park