1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার’

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দরকারি সকল সংস্কারের আশ্বাসও দেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে একথা বলেন তিনি। আমীর খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি-বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্ততি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমীর খসরু।

অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park