1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এবার অর্থ পাচারের দায়ে হাসিনাপুত্র জয়ের নামে মামলার সিদ্ধান্ত দুদকের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পঠিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। দুদকের দাবি, সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং দেশের বাইরে অর্থ পাচার করেছেন।

সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক জানান, সজীব ওয়াজেদের স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য উঠে এসেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।

দুদক মহাপরিচালন বলেন, সজীব ওয়াজেদের ব্যয় ২৮ লাখ ৭৬ হাজার ৬৪৩ টাকা। তবে তার বৈধ আয় ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়, জয় হুন্ডি বা অন্যান্য পদ্ধতিতে অর্থপাচার করে আমেরিকায় দুটি বাড়ি কিনেছেন। মোট ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকার বিনিয়োগে দুটি বাড়ি ক্রয় করেছেন তিনি। শুধু তা-ই নয়, তিনি ব্যাংক লেনদেনের মাধ্যমে আরও ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকা পাচার করেছেন। এর মধ্যে মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে জয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park