1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান-প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদফতরে আসতে হলে ছুটি বা অনুমতিপত্র আনতে হবে। এ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদফতরে গমন করছেন। যার ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে।

মাদ্রাসার বিভিন্ন কাজে যেমন— এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, এমপিও শীটে নাম, পদবি ও বিষয়, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডাকে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

কোনোভাবেই অন্য কোনও ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাবে ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। শাখা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন।

এ নির্দেশনা অনুসরণ না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীগণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park