1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হযরত উমর (রা.) এরপর জিয়াউর রহমান সৎও যোগ্য রাষ্ট্রপ্রধান: বুলু

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, হযরত উমর (রাঃ) এর পর যদি সৎ ও যোগ্য রাষ্ট্রপ্রধান এসে থাকেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জিয়াউর রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব এই বাংলাদেশে এসেছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কুমিল্লার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকতউল্লা বুলু বলেন, পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সংস্কার একটি গতানুগতিক চলমান বিষয়। সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্ব করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো অন্যায়ের সঙ্গে আপস হবে না।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, সেনাবাহিনী স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল তার একটি উদাহরণ। যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়া ও নির্বাচন করার অধিকার নেই।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটি মাত্র রাস্তা নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াছ পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, প্রয়াত সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইলিয়াস পাটোয়ারীকে সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park