আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নানা কারণে তারা চিকিৎসা নিতে বিদেশ যান। ঔষধ কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থাপত্র না লিখতে বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের প্রতি আহবান জানান আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, কিন্তু বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় পরীক্ষা দেয়া এবং মনোযোগ দিয়ে রোগীর কথা না শোনায় দেশের রোগীরা বিদেশীমুখী হচ্ছেন।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালের সকল ধরনের অন্যায় মুনাফা বন্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার।
Leave a Reply