বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহিদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে।
শনিবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন ড. মঈন খান।
ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত ওই অনুষ্ঠানে ড. মঈন খান বলেন, ২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি। সেই ভোটের আগে কে কোথায় নির্বাচিত হবে তা আগেই ঠিক হয়েছিলো বলে অভিযোগ করে তিনি বলেন, ঐ সরকার গত ১৫ বছরে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছিলো।
তিনি বলেন, মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিলো, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল এটা সত্য কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত।
২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা আগে থেকেই কিন্তু করা হয়েছিল। এবং সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।
Leave a Reply