1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক বিতরণ করা হবে।

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হতে যাচ্ছে।

মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সপ্তাহব্যাপী র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে। এ ছাড়া ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে র‌্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা করা হবে।

২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে মৎস্যবিষয়ক আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে ‘মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনাসভা। ২৩ আগস্ট সকাল ১০টায় মৎস্য ভবনে মৎস্যজীবী, মৎস্যচাষি, জেলে এবং আড়তদারদের সঙ্গে মতবিনিময়সভা ও ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা।

২৪ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park