সংস্কার ও দৃশ্যমান বিচার হয়নি, তাহলে আগের ব্যবস্থায় নির্বাচন কেন হবে? অন্তবর্তীকালীন সরকারের ওপর গোপন জিন ভর করেছে কিনা-এমন প্রশ্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা কর্মীরা। পল্টন মোড় দিয়ে বিজয়নগর হয়ে নাইটিংগেল মোড় পর্যন্ত যায় মিছিলটি।
এসময় তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে স্লোগান দেন। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে নানা স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আমীর বলেন, দেশের মানুষের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
Leave a Reply