1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ ইসির

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত চিঠিতে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গোডাউনের জায়গা ফাঁকা রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাতে হবে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপকরণ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি।

এ ছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাপাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য গল্প, সংলাপ, প্রবন্ধ, নাটিকা, কবিতা ও ছড়া জাতীয় লেখনী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park