1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রংপুরে তৈরি হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

রংপুর জেলায় কিডনি, ক্যান্সার ও হৃদরোগের জন্য ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার। এজন্য ইতোমধ্যে বাজেটও অনুমোদন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ কারণে সরকার এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে না হলেও আগামী সরকার এ কাজ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, ই-জিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জামাদি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে।

নূরজাহান বেগম বলেন, করোনাকালে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টসহ চিকিৎসা সেবার সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কারণ তাদের অবদান ভোলার মতো নয়। তারপরও যারা সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই যে আন্দোলন হলো- কেউ হাত হারিয়েছে, কেউ পা, আবার কারও চোখ নষ্ট হয়েছে। যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখেনি। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না? কাজেই আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না আসে তবে দেশের পরিবর্তন হবে কেমন করে? প্রত্যেককে ভাবতে হবে, আমি কী করছি।

রংপুর শিশু হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল আমি দেখে যাব। এটা চালু না করার কোনো কারণ নেই। তবে হাসপাতাল চালু করতে হলে জনবল ও যন্ত্রপাতি লাগে। আগের সরকার এর জন্য কোনো পরিকল্পনা করেনি। বিষয়টি আমাদের মাথায় আছে।

মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে তিনি নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে প্রস্তাবিত হাসপাতাল ঘুরে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park