1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপের বিস্তারিত জানানো হবে’

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন সচিবালয়ে, সংসদীয় সীমানা পুর্ননির্ধারন শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনুমোদন হয়েছে রোডম্যাপ এবং তা টাইপিংয়েরও কাজ চলমান । বিকালে ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। তবে, আগামীকাল আরও বিস্তারিত তথ্য দেওয়ার কথা ইসি সচিবের।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। আখতার আহমেদ বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল। গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park