1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নুরের ওপর হামলা; সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে বললেন নাহিদ ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ বলেছে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। এ ঘটনায় আইএসপিআর এর দেওয়া বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজকতা তৈরির পাঁয়তারা চলছে। জুলাই সনদে গত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনের দোসর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

এনসিপি আহবায়ক বলেন, যারাই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরকে মোকাবিলা করবে এদেশের জনগণ।

নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী ভুলের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধান- সবই করতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park