1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দলীয় আনুগত্য নয়, দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

রাজনৈতিক দলের অনুগত না হয়ে, নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদেরকে চৌদ্দ-আঠারো-চব্বিশের নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা।

পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইনসে। উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন তিনি।

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে-দৃঢ়তা আইজিপি বাহারুল আলমের।

ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দূর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা। এমন শঙ্কাও করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park