1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

স্বামী যেতে না যেতেই ‘প্রেমিক’ এলো ঘরে, শিল্পার জীবনে নতুন মোড়!

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে এ তারকা দম্পতির বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ খবরের মাঝেই শোনা গেল আরেক ঘটনা; প্রেমে পড়েছেন শিল্পা শেঠিও। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে এমন খবর।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। এ সিনেমা মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যা ত্রাণে দান করবেন। তাতেও সাড়া পড়েনি। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে।

এদিকে কোরিওগ্রাফার ফারাহ খান আসেন শিল্পা শেঠির বাড়িতে। তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা বলেন, তার স্বামী নয়; বরং প্রেমিকের সঙ্গেই এ বাড়িতে থাকছেন তিনি। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া এ পরিচালকের। মজা করে ফারহা বলেন, এই তো জীবন— স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো ঘরে।

শিল্পা শেঠি বলেন, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, আমার স্বামী রাজ-ই। তার ‘মেহর’ নামে যে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

উল্লেখ্য, বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ বস ১৯’ শুরু হয়েছে। সেখানেও যোগ দেন রাজ কুন্দ্রা। পাশাপাশি তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভালো হয়েছিল রাজের। কিন্তু হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park