1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভিপি প্রার্থিতা ফিরে পাচ্ছেন না জুলিয়াস সিজার

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই রিট খারিজ করে দেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য তোলা হলে তা শুনতে অপারগতা প্রকাশ করেন দুই বিচারপতি আদালত।

এরপর সোমবার হাইকোর্টের অপর একটি বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য তোলা হয়। শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।

এবারের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হন জুলিয়াস সিজার। গত ২৬ আগস্ট যাচাই-বাছাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।

তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দেন। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেওয়া হয়।

গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। ডাক ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় রিট আবেদনের কথা জানান জুলিয়াস সিজার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park