1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডাকসুতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ডাকসুতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে, পাল্টা কোনো অভিযোগ শুনিনি। তার আশা ডাকসুতে ভালো নির্বাচন হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩ তম সভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসু’র মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না।

তবে, এ নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো যে অবস্থায় আছে তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন বেশি পরিমাণে মাদকদ্রব্য ঢুকলেও বেশি পরিমাণে ধরা পড়ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park