1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে লড়বেন সাজ্জাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে লড়বেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন, জিএস পদে ক্রীড়াবিজ্ঞান বিভাগের মো.শাফায়াত হোসেন এবং এজিএস পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।বাংলা সংবাদপত্রের সাবস্ক্রিপশন প্যাকেজ

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন-সহ শাখা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেনে আমরা খুবই আনন্দিত। চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। যেমন আবাসন সংকট, পর্যাপ্ত শাটল ট্রেন সার্ভিস না থাকা, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা। এ ছাড়া খাবারের সমস্যা সমাধান এবং একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা প্রয়োজন। এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান বের করার জন্য চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- সহসাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক; খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম; সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক; সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান; সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ; সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ নির্বাচন করবেন। এ ছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন প্রার্থী হয়েছেন।

চাকসুর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park