1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুতে বিশ্বাস করে না: ড. মঈন খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুতে বিশ্বাস করে না। আমরা এ নিয়ে কোনো আলোচনা করি না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক।

বুধবার (০১ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মঈন খান আরও বলেন, পৃথিবীতে যেমন পাপাচার ও অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে, তেমনি অসুরের রূপে কিছু মানুষ সমাজে অন্যায় আর অবিচার করে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আশা করছে। মুক্তিযুদ্ধে লাখ প্রাণ যে গণতন্ত্রের জন্য উৎসর্গ হয়েছিলো, তা ফিরিয়ে আনতে আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি জনগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সবিচ মোস্তাফিজুর রহমান পাপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park