1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করায় ইসরাইলের নিন্দা জানালো বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে গাজার উদ্দেশ্যে যাওয়া একটি মানবিক সহায়তাকারী নৌবহর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বলে আখ্যা দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ ইসরাইলের প্রতি অবিলম্বে এবং নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ ইসরাইলকে তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবিক সহায়তা নৌবহরটি দখলদার ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতিনিধিত্ব করে। ইসরাইলি বাহিনীর উচিত গাজায় বেসামরিক জনগণের জন্য বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।

বাংলাদেশ সরকার ও জনগণ এই চরম দুর্দশা ও ভোগান্তির সময়ে ফিলিস্তিনের জনগণের সঙ্গে অবিচল সংহতি বজায় রাখার কথা পুনরায় নিশ্চিত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park