1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টির অজুহাতে বাজারে সবজির দাম আরও বেড়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতেগোনা দু’চারটি বাদে বেশিরভাগ সবজিরই দাম একশ টাকার ওপরে। আর কেজিতে একশ আশি টাকা পর্যন্ত বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিনশ টাকা। ডিম-মুরগির দাম আপরিবর্তিত থাকলেও মাছের দাম বেশ চড়া। সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে।

ঢাকাসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এতে কাঁচাপণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হলেও সেই অজুহাতে বেড়েছে সবধরণের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম।

একইসাথে বেশিরভাগই সবজির দাম বেড়েছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত। এতে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা।

বাজারে সবধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশের দামও বেড়েছে কেজিতে তিনশ টাকা পর্যন্ত।

ভারত থেকে আমদানি করা চাল বাজারে আসায় কেজিতে আট থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। মিনিকেটসহ অন্যান্য চালের দামও কমেছে কেজিতে তিন থেকে চার টাকা।

এদিকে, অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার একশ সত্তর, সোনালী মুরগী বিক্রি হচ্ছে দুইশ নব্বই থেকে তিনশ টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park