1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়ের ১৫ মাস পর গোপন তথ্য ফাঁস করলেন সোনাক্ষী

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বিয়ের ১৫ মাস পর এসে নিজেদের একটা গোপন তথ্য ফাঁস করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের অনেক আগেই নিজেদের জন্য বাড়ি কেনেন বলে জানান তিনি। বলেন, তিনি ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল বিয়ের আগেই মুম্বাইয়ে তাদের বিশাল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।

সম্প্রতি নিজের এক ইউটিউব ভ্লগে সোনাক্ষী বাড়ির সংস্কার ও ডিজাইন নিয়ে বিস্তারিত শেয়ার করেছেন। সেখানে জাহিরও উপস্থিত ছিলেন।

ভিডিওতে সোনাক্ষী ভক্তদের ঘুরিয়ে দেখিয়েছেন তাদের প্রায় প্রস্তুত নতুন বাসা—ড্রয়িংরুম, রান্নাঘর থেকে শুরু করে বাড়ির নানা কোণা। জানান, তাদের স্বপ্নের বাড়িটি গত ৯ মাস ধরে সংস্কারের কাজ চলছিল, আর এখন সেটি শেষ পর্যায়ে রয়েছে।

একই সময় জাহির ইকবাল বলেন, তারা বিয়ের অনেক আগেই বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে সংস্কারের কাজ শুরু করেন বিয়ের পর।

তার ভাষায়, ‘আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারকে খুঁজে পাই বিয়ের মাত্র দশ দিন আগে—তিনি এর আগে একই বিল্ডিংয়ের ছয়টি ফ্ল্যাটে কাজ করছিলেন’।

জাহির এ সময় ঠিকাদারদের কৃতিত্ব দিয়ে বলেন, তারা মাত্র নয় মাসে কাজ শেষ করতে পেরেছেন।

সোনাক্ষীর জন্য জাহিরের উপহার

এদিকে, নিজের অদ্ভুত রুচির কথা শেয়ার করে জাহির মজার ছলে বলেন, তিনি সবসময় এমন একটি বেসিন চাইতেন ‘যেখানে পানি একেবারে মাঝখান দিয়ে পড়বে, আর কল ছুঁতে হবে না’ এবং এমন আসবাবপত্র চাইতেন ‘যেটা এতটাই মজবুত যে যেকোনো সময় কেউ তার ওপর দাঁড়িয়ে নাচতে পারবে’।

জাহিরের এ কথা শুনে সোনাক্ষী হেসে দেন। যোগ করেন, তিনি ঘরের ইন্টেরিয়রে পরিষ্কার-সাদা একটি থিমই বেশি পছন্দ করেন, যা তার সরল অথচ মার্জিত রুচিকে প্রতিফলিত করে।

প্রেম থেকে দাম্পত্যে পথচলা

বিয়ে করার আগে সাত বছর ধরে সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। তাদের প্রথম দেখা হয়েছিল সালমান খান আয়োজিত এক পার্টিতে। সালমান প্রযোজিত ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে ২০১৯ সালে বলিউডে অভিষেক হয় জাহিরের। অন্যদিকে সোনাক্ষী জাহিরের সঙ্গে অভিনয় করেন ২০২২ সালের ‘ডাবল এক্সএল’ সিনেমাতে এবং ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতেও।

গত বছরের ২৩ জুন মুম্বাইয়ে নিজেদের বাসায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। এরপর তারকাখচিত এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রেখা, বিদ্যা বালান, টাবু, অনিল কাপুর ও আদিত্য রায় কাপুরের মতো তারকারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park