1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বীর বাহাদুর উ শৈ সিংয়ের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর মে হ্লা প্রুর বান্দরবন পার্বত্য জেলায় ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি ও প্লট। এছাড়া তার ৮টি ও স্বার্থ সংশ্লিষ্ট আরেকজনের নামে থাকা ৪টি ব্যাংক হিসাব ফ্রিজ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ক্রোক ও ফ্রিজ আদেশ দেওয়া সম্পত্তিগুলোর মধ্যে উ শৈ সিং এর বান্দরবন পার্বত্য জেলায় ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৮টি ব্যাংক হিসাব। এছাড়া মে হ্লা প্রুর চার ব্যাংক হিসাব, একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও বান্দরবন পার্বত্য জেলায় এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈ সিং ও মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই ওই স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park