1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন মৌসুমী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারসহ চলচ্চিত্র অঙ্গনের সবাই।

নির্মাতার মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে ওঠেন চিত্রনায়িকা মৌসুমী। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ, সোহানুর রহমানের হাত ধরেই চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল তার।

এদিন কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মৌসুমী বলেন, গতকাল (১২ সেপ্টেম্বর) ভাবি চলে গেলেন। আজ শুনি আমাদের সোহান ভাইও নেই।

এরপরই আর কথা বলতে পারছিলেন না মৌসুমী। ফোনটি তুলে দেন স্বামী ওমর সানীর হাতে। ফোনের ওপাশ থেকে তিনি সোহানুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করতে বলেন সবাইকে।

১৯৯৩ সালের ২৫ মার্চ দেশজুড়ে মুক্তি পায় সোহানুর রহমানের নির্মিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে পা রাখেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ ও মৌসুমী। মুক্তির পরই সিনেমাপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়ায় সোহানুর রহমানের এই সিনেমাটি। পাশাপাশি প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন সালমান শাহ-মৌসুমী জুটি।

ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি সিনেমা নির্মাণ করেছিলেন সোহানুর রহমান। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বিদ্রোহী কন্যা’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘সত্যের বিজয়’, ‘স্বামী ছিনতাই’, ‘কথা দাও সাথী হবে’, ‘কোটি টাকার প্রেম’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’সহ প্রভৃতি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park