1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রাত পোহালেই চাকসু নির্বাচন, ফুরোচ্ছে ৩৫ বছরের অপেক্ষা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচার-প্রচারণা শেষ। ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে হবে ভোটগ্রহণ ও গণনা। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুরো ক্যাম্পাস জুড়ে নেয়া হয়েছে চার ধাপের নিরাপত্তা ব্যবস্থা।

রাত পোহালেই বহুল আকাঙ্খিত চাকসু নির্বাচন। যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা ৩৫ বছরের। সবশেষ ১৯৯০ সালে হয়েছিলো চাকসু’র ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল
চারটা পর্যন্ত।

এরইমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। পাঁচটি অনুষদে হবে ভোটকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি ভোটকক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে ৪ ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় এলইডি স্ক্রিনে। জালভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি ।

এদিকে, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন- প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়।

চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park