1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে: ডা. তাহের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বানের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন হবে। আর ইসলামী আন্দোলনে মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগরীতে সাতটি রাজনৈতিক দলের মানববন্ধন চলছে।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কানে পানি না গেলে কঠোর আন্দোলন ঘোষণার হুশিয়ারি দেন দলটির নেতারা।

এদিকে মতিঝিলের শাপলা চত্ত্বরে মানবন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় দলটির নেতারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আইনী ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে সংকটে পড়তে হবে বলেও মনে করেন তারা।

ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলের মতো দেশে আর কোনো ভোট আয়োজন করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মানবন্ধনে অংশ নেয়া নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park