1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর ও গণভোট বোঝেনা। এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভাল নয় বলে মন্তব্য তার। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে। আমি তো নিজেই পিআর বুঝি না। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পরে পিআরের সিদ্ধান্ত নেওয়া যাবে।

তিনি বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি নির্বাচিত হলে দেশে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। যাদের কাছে এ কার্ড থাকবে তাদেরকে বিশেষ গুরুত্ব দেবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা। স্বাস্থ্য ও শিক্ষাখাত বরাদ্দ বাড়ানো পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park