1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেট্রোরেলের নতুন সূচি: আজ থেকে বাড়ল সময় ও ট্রিপ

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

যাত্রীসেবার মান উন্নয়নে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে ৭টি ট্রিপ। রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকেই নতুন সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে অন্যান্য দিনে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এসেছে।

রবিবার রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে। যা আগে ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। একই সঙ্গে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। উল্লেখ্য, এর আগে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। এখন মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৭টা ১৫ মিনিটে। সপ্তাহের শুক্রবার মেট্রোরেলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন গণমাধ্যমকে বলেন, চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, নতুন সময় বাড়ার কারণে এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ, সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park